অন্তত আধঘন্টা আগে ময়শ্চারাইজার যুক্ত ক্রিম লাগান। তাহলে মুখের ত্বকটা বাঁচবে। এখন যা সময়, মাস্ক তো পড়তেই হবে। মাস্ক ছাড়া বাইরে বেরোনো যাবে না এক-পা-ও। তবে মাস্ক মুখের এক বোরো অংশই ঢেকে রাখে। বেশিক্ষন এটা পরে থাকলে তার জেরে নাক ও গালে তৈরী হয় চুলকানি, জ্বালা ভাব। আর যার প্রভাবে ঘটতে পারে ধীর্ঘস্থায়ী ত্বকের ক্ষতি। এমনি তথ্য উঠে এসেছে হাডার্সফেল্ড বিশ্ববিদ্যালয়ের চর্মরোগ বিশেষজ্ঞদের গবেষণায়।

